বৃষ্টি
- শুভ বৈদ্য

বাইরে হচ্ছে বৃষ্টি, এটা কি শুধুই বৃষ্টি?
নাকি জীবিত লাশের কান্না?
কালো মেঘ আকাশে, ধমকা হাওয়া বাতাসে,
চুলোয় হচ্ছে খিচুড়ি রান্না!
আকাশ ঢাকা কালো মেঘে, আঁচল দুলছে বাতাসের বেগে,
দাঁড়িয়ে আছো বারান্দায়!
পাখিরা গেছে নীড়ে, সমুদ্রের পানি আসছে তীরে,
ফিরতে হবে সন্ধ্যায়!
দাঁড়িয়ে আছো আনমনে, আগুন জ্বলছে মনের বনে,
করছো আমার অপেক্ষা!
যদি হঠাৎ বৃষ্টি থামে, থাকবো না আমি ট্রাফিক জামে,
শেষ হবে তার প্রতিক্ষা!
থাকবে না আর তুমি একা, যখন আমার পাবে দেখা,
অশ্রু আসবে তোমার চোখে!
রেখেছি আমি তোমার কথা, দূর হবে এবার মনের ব্যাথা,
তোমায় নিবো আমার বুকে!
খিচুড়ি দিবে আমার পাতে, খাবো আমরা একসাথে,
যাবো না আর তোমায় ফেলে!
তুমিই আমার প্রিয়সিনী, তুমিই আমার সুহাসিনী,
থাকবো আমরা দুজন মিলে!


১৩-১০-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৪-১০-২০২৩ ১০:৪৮ মিঃ

অসামান্য লেখা!! মুগ্ধতা একরাশ কবি।

শুভ বৈদ্য
১৪-১০-২০২৩ ২০:০৫ মিঃ

ধন্যবাদ আপনাকে, আপনার মন্তব্যের জন্য! আমার বাকি কবিতাগুলো পড়ার অনুরোধ রইলো!????❤️


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026